দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে লতিফ টাওয়ার থেকে মেরিল বাইপাস পর্যন্ত সড়কটির সংস্কারকাজ শুরু করা হয়।
স্থানীয়রা জানান, সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থায় থাকায় যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তি তুলনামূলক বেশি।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সড়কটি ব্যবহার করেন।
আহমেদ মোস্তফা নোমান বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে তিনি ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।
আহমেদ মোস্তফা নোমান আসন্ন পাবনা পৌর মেয়র পদপ্রার্থী হিসেবে স্থানীয়ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
যে আই